
খুলনায় কেজিসিআরসির উদ্যোগে পাইলস দিবস পালিত । World Piles Day – 20 Nov 2025
গত ২০ নভেম্বর বৃহস্পতিবার খুলনার সাতরাস্তা মোড়ে খুলনা গ্যাস্ট্রো কলোরেক্টাল সেন্টার এর উদ্যোগে বিশ্ব পাইলস দিবস পালিত হয়। অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফিতা কেটে দিবসটি শুভ উদ্বোধন করেন খুলনা বিএমএ-র প্রাক্তন সহ-সভাপতি প্রফেসর ডা. ধীরাজমোহন বিশ্বাস। উদ্বোধন শেষে সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা বিএমএ ভবনের সামনে থেকে রওনা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কলোরেক্টাল সার্জন, আমেরিকান একাডেমিক এম্বাসেডর ডা. জওহর লাল সিংহ। তিনি বলেন, পাইলস সচেতনতা ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী এই দিবসের গুরুত্ব অত্যন্ত বেশি। অধিকাংশ মানুষ ধারণা করে পাইলস মানেই গুরুতর অসুখ, কিন্তু সঠিক সময়ে বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নিলে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও চিকিৎসাযোগ্য। অনিয়মিত খাদ্যাভ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘদিন ধরে অবহেলা—এগুলোই পাইলসের প্রকোপ বাড়ায়। কোষ্ঠকাঠিন্যই পাইলস্ রোগের প্রধান কারণ। তাই কোষ্ঠকাঠিন্য পরিহারের জন্য – প্রতিদিন নিয়মিত ও পরিমিত শাক-সবজী, ফল ও পানীয় গ্রহন করা, অতিরিক্ত মাংশ, চর্বিজাতীয় খাদ্য ও ভাজা-ভুনা পরিহার করা সহ প্রতিদিন অন্তত ২০ মিনিট জোরে হাটা বা দৌড়ানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, মলদ্বারে রক্তক্ষরণ হলে সঠিক রোগ নির্ণয়ের জন্য ভিডিও প্রক্টস্কপি ও কলনস্কপি পরীক্ষা করান এবং অপারেশন প্রয়োজন হলে লেজার, লংগো তথা আধুনিক প্রযুক্তির অপারেশন গ্রহন করুন।
এইদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব পাইলস দিবস–২০২৫। দিনব্যাপী অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালের র্যালি শেষে জনগনের সচেতনতার জন্য পিকআপ-গাড়ীতে মাইকিং ও বাইক সহকারে মোবাইল ক্যাম্পেইনটি খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করে।
সন্ধায় আয়োজন করা হয় বৈজ্ঞানিক সেমিনার। শহরের বিভিন্ন পর্যায়ের প্রাকটিসরত চিকিৎসকদের জন্য সেমিনারের আলোচ্য বিষয় ছিলো: Rectal Bleeding : Debates & Dilemma In Management. অনুষ্ঠানে অতিথিদের ফুল ও সন্মাননা স্মারক দিয়ে বরন করে নেওয়ার মাধ্যমে এ পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ডা. গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, BPMPA খুলনা, ডা. এম. এ. হান্নান, কোষাধ্যক্ষ, BPMPA খুলনা, ডা. গৌতম রায়, সাধারণ সম্পাদক, BPHCDOA খুলনা। প্রধান আলোচক ডা. জওহর লাল সিংহ পাইলস সম্পর্কে সচেতনতা ও আধুনিক বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং এর জটিলতা নিয়ে সেমিনারে ছবি ভিডিওসহ এক গুরুত্বপূর্ণ ও কৌশলগত সেশন প্রদান করেন।
ডা. সিংহ জানান, পাইলস্ অপচিকিৎসা ও লোকজ চিকিৎসা পরিহার করে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতির প্রতি জনগণকে উদ্বুদ্ধ করতে কেজিসিআরসি প্রতিবছর বৈজ্ঞানিক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে। কারন একমাত্র সচেতনতাই পারে এ রোগকে প্রতিরোধ করতে।
তারপর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সবশেষে আয়োজক ডা. জওহর লাল সিংহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
যোগাযোগ:
📞 01941237998
📞 01726771969
📞 01329740189
🌐 kgcrc.health
🌐 drjawharlalsingha.com