কাটা পড়া পুরুষাঙ্গ জোড়া লাগালেন Dr. Jawhar Lal Singha | জীবন বদলে দেওয়া এক অপারেশন | Re-construction

২০০৪ সালে রাইস মিলে দুর্ঘটনায় কাটা যায় এরশাদ নামের এক তরুণের পুরুষাঙ্গ।
অসহায় সেই মুহূর্তে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেন Dr. Jawhar Lal Singha স্যার।
স্যার সফলভাবে অপারেশন করে পুনরায় জোড়া লাগান তার পুরুষাঙ্গ।

ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা, ভয় — “বিয়ে কি আর হবে?”
Dr. Jawhar স্যার নিজেই আশ্বাস দেন — যদি স্থানীয়ভাবে বিয়ে না হয়, খুলনায় এনে তিনি নিজে ব্যবস্থা করবেন।
মাত্র ২ বছরের মধ্যেই এরশাদের বিয়ে হয়, সন্তানও জন্ম নেয়।
কিন্তু এক সময় ঝড়ে ঘর ভেঙে যায়, হারিয়ে যায় স্যারের নম্বর — শুরু হয় ১২ বছরের এক খোঁজ…

শেষ পর্যন্ত Green Life Hospital-এ তাদের পুনর্মিলন ঘটে।
এই ভিডিওতে এরশাদ তার চোখভেজা স্মৃতি আর কৃতজ্ঞতায় ভরা মন নিয়ে জানাচ্ছেন সেই অপারেশনের, ভালোবাসার আর বিশ্বাসের গল্প।

🎥 এটি শুধুই একটি রোগীর রিভিউ নয়, এক মানবিক ইতিহাস।
Dr. Jawhar Lal Singha স্যারের প্রতি তার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্পর্কের এক অমূল্য দলিল।

Leave a reply